শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

মিয়াঁদাদ-ইনজামামের চেয়েও বাবর ভালো ব্যাটার কিনা, যা বললেন ওয়াকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুস মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ফেভারিট। এবার কাপ জেতার সুরর্ণ সুযোগ বাবরদের সামনে। বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পাকিস্তান তিন নম্বরে। এ অবস্থানে থেকেই অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান দল।

গতবার দুর্দান্ত খেলেও সেমিফাইনাল খেলে বিদায় নিয়েছিল পাকিস্তান। কিন্তু ওয়াকার মনে করছেন এবার পাকিস্তানের ট্রফি জেতার সব ধরনের সক্ষমতা আছে। ওয়াকার ইউনুসের বাজির ঘোড়া অধিনায়ক বাবর আজম ও উদ্বোধনী ব্যাটার রিজওয়ান। পাকিস্তানের সাবেক কোচ মনে করেন, এই দুজনের ব্যাট হাসলে পাকিস্তানকে কেউ আটকাতে পারবে না।

ওয়াকার ইউনুস ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে কিংবদন্তি সব ব্যাটারের সঙ্গে খেলেছেন। জাভেদ মিয়াঁদাদ, ইনজামামুল হক, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান ও সাঈদ আনোয়ারের মতো লিজেন্ডরা ছিল ওয়াকারের সতীর্থ।

এই ব্যাটসম্যানদের সমকক্ষ মনে করা হচ্ছে বাবর আজমকে। আবার তাকে এসব ব্যাটার থেকেও ভালো মনে করে অনেক পণ্ডিত। ওয়াকারও এমনটি মনে করেন কিনা—এমন প্রশ্নে সাবেক অধিনায়ক বলেন, বর্তমান সময়ে সেরা খেলোয়াড়দের মধ্যে সামনের সারিতে বাবর আজম। ওই (মিয়াঁদাদ, ইনজামাম) কিংবদন্তিরা নিজেদের সময়ে সক্ষমতার প্রমাণ দিয়ে গেছেন। তারা ভিন্ন পরিস্থিতিতেও সেরাটা খেলে গেছেন, এটি আমাদের মনে রাখতে হবে।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

 

 

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit