শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

দেশ ছেড়ে পালালেন গোটাবায়া রাজাপাকসে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ চলে গেছেন।

অভিবাসন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোটাবায়া দেশ ছাড়লেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

অভিবাসন কর্মকর্তারা বলেছেন, শ্রীলঙ্কার ৭৩ বছর বয়সি নেতা গোটাবায়া, তাঁর স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা হয়।

গত মার্চ থেকে শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। গত শনিবার শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোটাবায়ার বাসভবনে ঢোকে। এরপর এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোটাবায়া। ঘোষণা অনুযায়ী বুধবার তাঁর পদত্যাগের কথা। এর আগে তিনি দেশ ছাড়লেন।

পদত্যাগের আগেই গত সোমবার রাতে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। তবে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাঁকে আটকে দেন। পরে তিনি নৌপথে পালানোর চেষ্টা করেন। গোটাবায়ার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও এদিন পালানোর চেষ্টা করেন।

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তারের সুযোগ নেই। গোটাবায়া আশঙ্কা করছিলেন, প্রেসিডেন্ট পদ ছাড়ার পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এ জন্য তিনি সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে দেশত্যাগের চেষ্টা করেন।

এদিকে, গোটাবায়ার পদত্যাগপত্র কার্যকর হবে বুধবার (১৩ জুলাই) থেকে। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বুধবার জনসমক্ষে প্রেসিডেন্টের পদত্যাগপত্র জাতির কাছে ঘোষণা করবেন।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit