রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম

নেত্রকোণার দুর্গাপুরে পুকুর থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ইকবাল হাসান  নেত্রকোণা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৮৫ Time View
ইকবাল হাসান  নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরের পুকুর থেকে আল আমিন(২২) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ সোমবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বানিয়াপায়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনের পুকুর থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। ট্রাক চালক আল আমিন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন  আল আমিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হয়ে  ঢাকা থেকে আসা তার সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনের সাথে আড্ডা দেয়।  আড্ডা শেষে রাত দুইটায় যে যার  বাসায় চলে যায়।আল আমিনের  পরিবারের লোকজন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে আল আমিনের দরজা খুলা। ঘরে গেলে আল আমিনের ছোট ভাই পরিবারকে জানায় রাতে ভাই বাসায় আসেনি। পরে পরিবার সহ স্থানীয়রা খোজাঁখুজি শুরু করে। খোজাঁখুজির  এক পর্যায়ে স্থানীয়রা পুকুর পাড়ে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে আল আমিনের পরিবারকে খবর দেই।  পরে তার পরিবার এসে শনাক্ত করে এটি আল আমিনের জুতা ও মোবাইল। এরপর স্থানীয়রা পুকুরে নেমে তাকে খোজাঁখুজি শুরু করে না পেয়ে পুকুরে জাল ফেললে জালে উঠে আসে আল আমিনের মরদেহ।  পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।  পুলিশ এসে লাশ উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হবে। এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনের সহপাঠী  শিমুল ও নিজাম উদ্দিনকে থানায় আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit