শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

প্রথম ওয়ানডের আগে উইন্ডিজ দলে করোনার হানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : গায়ানায় আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডের আগে স্বাগতিক উইন্ডিজ দলে করোনাভাইরাস হানা দিয়েছে।  করোনা পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অলরাউন্ডার কিমো পল। যে কারণে এই তরুণ ক্রিকেটার শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন। আজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

কিমো পলের বদলি হিসেবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তিনি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওভারপ্রতি ৭.৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ওয়ানডে সিরিজের দলে ছিলেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। এবার সুযোগ পেলেন মূল দলে। তার জায়গায় রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ওডিন স্মিথকে।  

সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেফার্ডই ছিলেন উইন্ডিজের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এই সিরিজের প্রথম ম্যাচেই তিনি ২১ রানে ৩ উইকেট নিয়েছেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।  বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভেন্যু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম আবার শেফার্ডের ঘরের মাঠ।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit