শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় আমেরিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

ডেস্কনিউজঃ ২০২৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করবে এমনটাই প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। দুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতি নিজ দেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত ১৪টি দেশের কূটনীতিকরা ইসির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সহ অন্যদের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসও উপস্থিত ছিলেন। বৈঠকের দুদিন বাদে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

আজ (মঙ্গলবার) দূতাবাসের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে লেখা হয়েছেঃ প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে রাষ্ট্রদূত হাস বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে মহান নাগরিক দায়িত্ব গ্রহণকারীদের সাফল্য কামনা করেন।

অন্যদিকে, দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে বৈঠকের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছেঃ ৩ জুলাই রাষ্ট্রদূত হাস এবং অন্যান্য কূটনৈতিক মিশনের প্রধানরা প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গণতন্ত্র হল শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানবতার সবচেয়ে স্থায়ী উপায়। আর গণতন্ত্রের ভিত্তি হল নির্বাচন।। আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করবে বলে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে।

ওদিকে, বৈঠকের দিনই সেখানে উপস্থিত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে জানিয়েছিলেন যে, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায় স্পষ্টতই নজর রাখছে।”

কিউএনবি/বিপুল/ ০৫.০৭.২০২২/ রাত ১০.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit