রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

গোলাপগঞ্জে বন্যার্তদের মধ্যে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মধ্যে জনতা ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মধ্যে জনতা ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনলাইন এর মাধ্যমে উদ্ভোধন করেন জনতা ব্যাংকের পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ ।

জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করেন জনতা ব্যাংক সিলেট এরিয়া অফিসের ডিজিএম এহতেশাম জলিল, সিলেট কর্পোরেট শাখার ডিজিএম শাহাদাৎ হোসেন সরকার, বিভাগীয় কার্যালয়ের এজিএম মনির আহমদ, ভাদেশ্বর শাখার ব্যাবস্থাপক মোঃ সালাউদ্দিন, জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়ন সম্পাদক মীর এয়াকুত আলী দুলাল, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।শরীফগঞ্জ ইউনিয়নে ত্রাণ বিতরণ শেষে প্রত্যন্ত অঞ্চল হাকালুকি হাওর এর দক্ষিনস্থ কালীকৃষ্ণপুর গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। 

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/দুপুর ১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit