শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলীর মৃত্যু

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪২৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান জুয়েল (৩০) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড় নামক স্থানে। স্ত্রীর সিজার হওয়ার কথা সকাল ৯টার দিকে। অথচ আলট্রসোনো রিপোর্ট রয়েছে পাঁচ কিলোমিটার দুরের গ্রামের বাড়িতে। সেই রিপোর্ট আনতে যাচ্ছিলেন জুয়েল নামের টেক্সাইল প্রকৌশলী পেশায় আউট সোর্সিং। তবে চৌগাছা শহর থেকে বাড়ি পর্যন্ত আর পৌঁছাতে পারেননি তিনি। নিহতজুয়েল উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মাজালি গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে।

চৌগাছা থেকে বাড়ী ফেরার পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুতে রাখা কংক্রিটের পেলাসাইটিংয়ের খুটিতে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা ও পুলিশ জানায়, জুয়েলের নাবিয়া সুলতানা নামে চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী মিতা খাতুন সন্তান সম্ভাবা হওয়ায় চৌগাছা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে তার সিজার করার কথা ছিল। তবে স্ত্রীর সাথে আলট্রাসোনো রিপোর্ট না থাকায় রিপোর্ট আনতে স্বামী জুয়েল সকাল ছাড়ে ৬টার দিকে চৌগাছা শহরের ওই ক্লিনিক থেকে নিজের বাড়ি মাজালী যাচ্ছিলেন । বাড়িতে যাওয়ার মাঝামাঝি স্থান চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড়ে পৌঁছলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুতে রাখা কংক্রিটের পেলাসাইটিংয়ের খুটিতে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে উঠানোর আগেই তার মৃত্যু হয়।

নিহত জুয়েলে মামা আবুল বাশার জানান, ঢাকার তেজগাঁও টেক্সটাইল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা শেষ কওে সে। জাহিদ একটি বিদেশি সফটওয়্যার কোম্পানীতে চাকরি করত। প্রায় তিন লাখ টাকা বেতন ছিল তার। ঈদুল আযাহার পরে অন্য একটি কোম্পানীতে আরো বেশি টাকা বেতনে যোগদান করার কথা ছিলো তার। অনাগত ছেলে সন্তানের আকিকা করার জন্য দুটি ছাগল কিনেছেন। প্রসবের যন্ত্রনায় তার স্ত্রী মিতা সারা রাত কষ্ট ভোগ করেছে। সে কারনে করো ঘুম হয়নি রাতে। সে কারণে ভোওে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়।


উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ বলেন, আঘাতের ফলে তার বাম হাত ও পা ভেঙে যায়। এছাড়া বুকে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় নিহতের বাবা আব্দুল মালেকের আবেদনের প্রেক্ষিতে জুয়েলের মরাদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেন পুলিশ। বরিবার বাদ আছর তার জানাজান নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। এদিকে জুয়েলের মারা যাওয়ায় তার সন্তান সম্ভাবা স্ত্রীর সিজারিয়ান অপারেশন সোমবার (৪ জুলাই) করা হবে বলে পরিবারের সূত্রে জানা গেছে। নবাগত পুত্র সন্তানের সাথে দেখা হলো না তার। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit