বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্কনিউজঃ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৩৯টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আগামীকাল হচ্ছে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট।

আজ শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৭টি, সৌদি এয়ার লাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের নয়টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

বুলেটিনে বলা হয়, মোট ১৩৯টি হজ ফ্লাইটে তিন হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।

আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট থাকবে ৪ আগস্ট। গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত বিভিন্ন কারণে তিনজন মহিলাসহ ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দু’জন হজযাত্রী ইন্তেকাল করেন।

সূত্র : বাসস
কিউএনবি/ বিপুল/ ০২.০৭.২০২২/ বিকাল ৫.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit