শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বিদেশ যেতে চান আরিয়ান খান, পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে আবেদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে এনসিবির কাছ থেকে ক্লিনচিট পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। বেকসুর খালাস হলেও, আরিয়ানের পাসপোর্ট এখনও বাজেয়াপ্ত রয়েছে। এবার সেই পাসপোর্ট ফেরত নিতেই আদালতে আবেদন জানালেন আরিয়ান।

খবর অনুযায়ী, বৃহস্পতিবার আরিয়ান তার পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য বিশেষ আদালতে আবেদন জানিয়ে ছিলেন। আদালতে আরিয়ান জানিয়েছিলেন দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়ে তাকে পাসপোর্ট ফিরিয়ে দিক আদালত। জানা গিয়েছে, আদালত বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এই আবেদনের শুনানি ১৩ জুলাই।

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে মাদকচক্রে জড়িয়ে পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক কাণ্ডে জড়িয়ে প্রায় ২৬ দিন হাজতবাসও করেছিলেন তিনি। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। সমস্ত শুটিং বাতিল করে ছেলেকে জামিন পাওয়ানোর জন্যই শত চেষ্টা করছিলেন শাহরুখ।

এমনকী, মাদক কাণ্ডে ছেলের জেল হওয়ায় নিজেকে ঘরেই বন্দি করে ফেলেছিলেন তিনি। নিজের জন্মদিনেও বাড়ির বারান্দা থেকে অনুরাগীদের দেখা দেননি বলিউড বাদশা। শেষমেশ আরিয়ান জামিন পান। তবে মাদক বিতর্কে জড়িয়ে আরিয়ানও নিজেকে মন্নতবন্দিই করে রেখেছিলেন।

আইপিলের নিলামে আরিয়ানকে দেখা যাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন শাহরুখের অনুরাগীরা। সবার মতে, এই নিলামে আরিয়ান আসার ফলে বোঝা যাচ্ছে পুরনো ছন্দে ফিরেছে খান পরিবারের জীবন।

বাবার মতো অভিনয়ে নয়, বরং সিনেমা পরিচালনা করতে চান আরিয়ান খান। বাবা শাহরুখ খানও ছেলের এই ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সম্প্রতি খবরে এসেছিল আমাজন প্রাইমের জন্যই নাকি একটি সিরিজ তৈরি করছেন আরিয়ান। সেই সিরিজের নাকি মহড়া শুটও শুরু করে ফেলেছেন তিনি। তবে নতুন খবর হল, আমাজনের পক্ষ থেকে নাকি একেবারে নাকচ করে দেওয়া হয়েছে আরিয়ানের এই সিরিজের পরিকল্পনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আমাজন প্রাইমের তরফ থেকে নাকি আরিয়ানকে বলা হয়েছে, তিনি অনভিজ্ঞ এবং সিনেমা বা সিরিজ তৈরি ব্যাপারে সঠিক ট্রেনিং নেই।

শুধু তাই নয়, আমাজনের তরফ থেকে আরিয়ানকে জানানো হয়েছে, সিনেমা তৈরির ব্যাপারে আরও একটু শিক্ষা নেওয়া উচিত। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম মুখ খোলেননি আরিয়ান। বলিউডের গুঞ্জনে ঘুরছে গোটা ঘটনাই।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit