বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

করোনা বাড়লেও আমরা শঙ্কিত নই : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : দেশে করোনাভাইরাসে শনাক্ত বাড়ায় আমরা কিছুটা চিন্তিত, তবে শঙ্কিত নই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা প্রস্তুত রয়েছি। আমাদের হাসপাতালগুলোর উন্নয়ন চলমান। হাসপাতালগুলোতে এখন তেমন করোনা রোগী নেই।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর এবং সংস্থার প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, করোনা বৃদ্ধির হার গত ১৫ দিন অনেক কম ছিল। এখন অনেক বেশি। এটার লাগাম টেনে ধরতে চাই। আমাদের একার পক্ষে সম্ভব নয়। জনগণের সচেতনতা দরকার। মাস্ক পরিধান করা জরুরি। সেটি হলে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সংক্রমণ প্রতিরোধ করতে আমরা গত সপ্তাহে একটি সভা করেছি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সভা থেকে সারা দেশে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম। অফিসে যারা আসবেন তাদের সবাইকে মাস্ক পরতে হবে, যানবাহনে চলাচলে মাস্ক পরতে হবে। স্কুল-কলেজেও মাস্ক পরতে হবে। বিভিন্ন দোকানপাটে যারা যাবেন তাদেরও মাস্ক পরতে হবে। আশা করি জনগণ এই নির্দেশনাগুলো মেনে চলবেন।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। শিশুদের ভ্যাকসিন পেলে জুলাই মাসের শেষের দিকে আমরা ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে পারব। শিশুদের ভ্যাকসিন দিতে যেসব ডকুমেন্টসের প্রয়োজন তা সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে নির্দেশ দিয়েছি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আওলাদ হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit