শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াইকালে স্টেডিয়ামে ধস, নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় টলিমা রাজ্যের এল এসপিনালে জনপ্রিয় সান পেড্রো উৎসবের অংশ হিসেবে একটি ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। এই আয়োজন চলাকালে স্টেডিয়ামের একটি অংশ ধসে পড়ে কমপক্ষে ৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩০ জনের অবস্থা গুরুতর।

রোববার (২৬ জুন) টলিমা রাজ্যের এল এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ নামক ষাঁড়ের লড়াই চলাকালে দর্শক বোঝাই একটি তিনতলা কাঠের তৈরি স্ট্যান্ড ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

টলিমার গভর্নর রিকার্ডো ওরোজকো বলেছেন, “এখন পর্যন্ত এই ঘটনায় ৬ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে দুজন নারী, তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন নাবালক। এতে প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। অবশ্যই, আমরা সমস্ত হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সগুলোকে দ্রুত পরিষেবা দেবার জন্য সক্রিয় করেছি।”

স্থানীয় কাউন্সিলর ইভান ফারনে রোজাস বলেন, “আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে শহরের হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সার্ভিস। আমাদের অ্যাম্বুলেন্স সেবা এবং প্রতিবেশী হাসপাতালের সহায়তা প্রয়োজন। অনেক মানুষকে এখনও সেবা দেওয়া যায়নি।”

কলম্বিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ওই এলাকা থেকে লোকজন দৌড়ে পালানোর সময় দর্শকদের একটি স্ট্যান্ড ভেঙে পড়ছে।

সেইসঙ্গে দুর্ঘটনার পর এই ধরনের আয়োজন নিষিদ্ধ করতে স্থানীয় কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

“এই দুর্ঘটনা এবারই প্রথম নয়” উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন,  “মানুষ বা প্রাণী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট এই ধরনের আর কোনও আয়োজনের অনুমতি না দিতে বলেছি মেয়রকে।” 

এদিকে, এই ঘটনার পর অংশ নেয়া ষাঁড়টিও স্টেডিয়াম থেকে পালিয়ে যায় এবং শহরে আতঙ্ক তৈরি হয়। সূত্র- নিউ ইয়র্ক টাইমস। 

কিউএনবি/অনিমা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit