শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ইউক্রেনের তিনটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চেরনিহিভ, জাইটোমির এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা  মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থাগুলো এ খবর জানিয়েছে বলে রোববার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় স্থানীয় সময় রোববার সকালে বেশ কয়েকটি বিস্ফোরণের  শব্দ শোনা গেছে বলে সেখানকার মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন। কাস্পিয়ান সাগর থেকে নিক্ষেপ করা মিসাইল কিয়েভের অ্যাপার্টমেন্টে আঘাত হানে বলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

জার্মানিতে জি-সেভেন নেতাদের বৈঠকের সময় এই হামলার ঘটনা সামনে এলো। গত কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভে এই ধরনের প্রথম আক্রমণের ঘটনা এই প্রথম বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

কিয়েভের মেয়র আরও বলেন, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ চাপা পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit