শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

‘দুই হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে রেখেছে রুশ বাহিনী’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া দাবি করেছে, দোনবাসে থাকা ইউক্রেনের ২ হাজার সেনাকে ঘিরে ধরেছে রাশিয়ার সেনারা। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ শুক্রবার একটি ব্রিফিংয়ে এমন দাবি করেন। 

এ ব্যাপারে ইগোর কোনাসেনকোভ বলেন, সবমিলিয়ে, হিরিসকা এলাকায়, আমরা দুই হাজার ইউক্রেনীয়কে ঘিরে ফেলেছি: ১৮০০ সেনা, ১২০ নাৎসি, ৮০ জনেরও বেশি বিদেশি ভাড়াটে সেনা, ৪০টি সেনা যুদ্ধযান, প্রায় ৮০টি অস্ত্র এবং মর্টার।

তিনি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় স্বেচ্ছায় ইউক্রেনের ৪১ জন সেনা আত্মসমর্পণ করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, তাদের সেনারা অস্ত্রের পাঁচটি গুদামে হামলা চালিয়েছে এবং ইউক্রেনীয় সেনারা ব্যপক ক্ষতির স্বীকার হচ্ছে।

রুশ মন্ত্রণালয় দাবি করেছে, ব্যপক ক্ষয়ক্ষতির স্বীকার হওয়ার পর সেটি পুষিয়ে নিতে লুহানেস্ক এবং দোনেৎস্কের অদক্ষ জনবল দিয়ে একটি আলাদা রাইফেল ব্যাটালিয়ন তৈরি করেছে ইউক্রেন। 

এর আগে শুক্রবার লুহানেস্ক আঞ্চলিক সামরিক প্রশাসন জানায়, রুশ সেনারা লিসিচানস্কের জোলোতে এবং তোসকিভকার কিছু অঞ্চল দখল করতে সমর্থ হয়েছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit