শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ইউক্রেনকে ইইউয়ের সদস্যপ্রার্থীর মর্যাদা দেওয়ার পর যা বলল রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মস্কো সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার এ লড়াই করার জন্য দেশগুলোকে একত্রিত করার অভিযোগ করেছে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। 

শুক্রবার বাকুতে এক সংবাদ সম্মেলনে আজারবাইজানীয় পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।

লাভরভ বলেন, বর্তমান পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। যখন হিটলার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেশিরভাগ ইউরোপকে একত্রিত করেছিলেন।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে হিটলার ইউরোপের অধিকাংশ দেশকে তার ব্যানারে জড়ো করেছিলেন। এখন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো একই কাজ করছে। তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য একটি জোট গঠন করছে।

সেই সময়, লাভরভ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সীমান্তের সীমানা নির্ধারণের বিষয়ে দ্বিতীয় দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেন, যা মস্কোতে অনুষ্ঠিত হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যোগ করেছেন, উভয়পক্ষ শান্তিপূর্ণ বৈঠকে সম্মত হয়েছে। উভয়পক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে এই বৈঠকের সময় নির্ধারণ করা হবে। লাভরভ বাকু ও ইয়েরেভানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে রাশিয়ার অবদানের কথাও স্মরণ করেন।

ইউক্রেন ও মলদোভাকে ইইউতে সদস্যপ্রার্থীর মর্যাদা দেওয়ার বিষয়ে জানতে চাইলে লাভরভ বলেন, ইউরোপীয় ইউনিয়ন ন্যাটোর মতো সামরিক সংস্থা নয়। ফলে এই কাঠামোর সঙ্গে জড়িত দেশগুলো রাশিয়ার জন্য হুমকি নয়। মস্কো ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ অনুসরণ করছে।

সূত্র: আরব নিউজ, এপি।

কিউএনবি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit