শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

বিশ্বে বাসযোগ্য নগরের তালিকায় শীর্ষে যে শহর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাই এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বাসযোগ্য শহর। বৃহস্পতিবার প্রকাশিত ইকনমিস্ট ইন্টালিজেন্স ইউনিট (ইআইইউ)-এর রিপোর্টে অকল্যান্ডকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে এই শহর। আর অকল্যান্ড নেমে গেছে ৩৪তম স্থানে। ২০১৮ এবং ২০১৯-এর পর আবারও বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা ছিনিয়ে নিল ভিয়েনা। 

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তাই, ইউক্রেনকে এই সমীক্ষায় রাখা হয়নি। রিপোর্টে বলা হয়েছে, সামগ্রিক স্থিতাবস্থা, উপযুক্ত পরিকাঠামো, অত্যাধুনিক স্বাস্থ্যপরিসেবা এবং সংস্কৃতি ও বিনোদনের বিপুল সুযোগই ভিয়েনার বাসিন্দাদের মন জয় করে নিয়েছে। 

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য প্রথম ১০টি শহরের মধ্যে রয়েছে ইউরোপেরই ছ’টি শহর। ভিয়েনার পরই রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন ও সুইজারল্যান্ডের জুরিখ। ষষ্ঠ স্থান পেয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। সপ্তম ও নবম স্থান দখল করেছে যথাক্রমে জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও নেদারল্যান্ডসের আমস্টারডাম। কানাডার কালগেরি শহর যুগ্মভাবে তৃতীয় হয়েছে। ভ্যাঙ্কুভার পঞ্চম ও টরন্টো অষ্টম স্থান পেয়েছে। অন্যদিকে, জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন যুগ্মভাবে দশম হয়েছে। তালিকায় ৩৩তম স্থানে রয়েছে লন্ডন। স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদ পেয়েছে যথাক্রমে ৩৫ এবং ৪৩তম স্থান। ইতালির মিলান দখল করেছে ৪৯তম স্থান। প্রথম পঞ্চাশের মধ্যে নেই নিউ ইয়র্ক। এই মার্কিন শহরে রয়েছে ৫১তম স্থানে। আর বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকায় ১৬৬তম স্থানে রয়েছে। এবার তালিকা করা হয় বাসযোগ্য ১৭৩ শহরের। এর আগের বছর ১৪০ শহরের তালিকায় ঢাকা ছিল ১৩৭তম। সূত্র: দ্য গার্ডিয়ান

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit