সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

শরণার্থীদের কল্যাণে নোবেল বিক্রি করলেন মুরাতব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দিমিত্রি মুরাতব, রাশিয়ার স্বাধীনধারার সংবাদমাধ্যম ‘নোভায়া গ্যাজেটা’র প্রধান সম্পাদক। যিনি ২০২১ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার তিনি তার অর্জিত নোবেল পদকটি বিক্রি করে দিয়েছেন।

জানা যায়, নিলামে ১০৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয় পদকটি এবং সেই সম্পূর্ণ প্রাপ্য অর্থ ইউক্রেনের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হবে। যদিও পদকটি কে কিনেছেন তা এখনও প্রকাশ করা হয়নি। 

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপরই নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

গণমাধ্যম সূত্রে জানা যায়,  ইউক্রেনে রাশিয়ার কার্যক্রমকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করলে শাস্তি পেতে হবে এমন ঘোষণার পর নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ রাখা হয়। কারণও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের কঠোর সমালোচক ছিলো মুরাতবের নোভায়া গ্যাজেটা সংবাদপত্র।

আরও জানা যায়, মুরাতবের নোবেল পুরস্কারের নিলাম যে কোনো নোবেল পদকের নিলামের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে নিলামে ৫ মিলিয়ন ডলারের নিচে বিক্রি হয় নোবেল। 
সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit