বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর

বিহারে বজ্রপাতে ১৭ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টি ও বজ্রপাতে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে বিহারজুড়ে। আর সেই বজ্রপাতের পরেই আসে এই মর্মান্তিক খবর।

রাজ্যের ৮টি জেলায় এই প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

জানা গেছে, ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৈশালীতে তিন জন, খাগাড়িয়ায় দু’জন, বাঙ্কায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে একজন করে মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

টুইটারে নীতীশ কুমার লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।”

একইসঙ্গে আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ জন্য সবাইকে আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলার বার্তা দিয়েছেন তিনি।

আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন বিহারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সূত্র- আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit