বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর

পরবর্তী শ্রীলঙ্কা হতে যাচ্ছে পাকিস্তান: ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেশটিকে শ্রীলঙ্কার পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সদস্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান।

রোববার মূল্যস্ফীতির বিরুদ্ধে ডাকা বিক্ষোভ সমাবেকে বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। করাচি, পেশোয়ার, মুলতান, ইসলামাবাদসহ পাকিস্তানের বড় বড় শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য দেন ইমরান খান। এ সময় তিনি তার দেশের দলীয় কর্মীদের সম্বোধন করে বলেন, ‘নিজেদের ভালোর জন্য’ এই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করতে হবে এবং বর্তমান ‘আমদানি করা সরকার’র বিরুদ্ধে সংগ্রামকে আরও জোরদার করতে হবে।

ইমরান খান বলেন, ‘আমি আপনাদের মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছি। এই আন্দোলন আপনাদের নিজের আন্দোলন। বেতনভোগী, কৃষক ও শ্রমিকসহ দরিদ্র শ্রেণি মুদ্রাস্ফীতির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদের আবারও প্রতিবাদের আহ্বান জানাচ্ছি। এই আন্দোলন অবাধ ও স্বচ্ছ নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমরা শুধু নির্বাচন চাই না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।’

ইমরান খান বলেন, বর্তমান সরকার দাবি করছে যে ইমরান খান সরকার এই মূল্যবৃদ্ধির ভিত্তি স্থাপন করেছে। কিন্তু বাস্তবতা হলো পিটিআই পেট্রোল এবং ডিজেলের দাম মাত্র কয়েক রুপি বাড়িয়েছিল। আর বর্তমান শাসকরা ১০০ রুপিও বেশি বাড়িয়েছে।

দেশটিতে সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মসূচির কারণে হয়েছে- এমন ধারণা প্রত্যাখ্যান করে ইমরান খান বলেন, বর্তমান সরকার গত দুই সপ্তাহ ধরে আইএমএফ’র কর্মসূচিতে আছে। আর পিটিআই সরকার আড়াই বছর ধরে এই কর্মসূচিতে ছিল।

সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী বলেন,  “আমরা আইএমএফ থেকেও দাম বাড়ানোর নির্দেশনা পেয়েছিলাম। কিন্তু আমরা তার পরিবর্তে পেট্রোলের দাম ১০ টাকা কমিয়েছি।” সূত্র: ডন নিউজ

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit