বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

টাকার মান আরও কমল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার মান ফের কমেছে। গত ৭ জুন প্রতি ডলার সর্বোচ্চ ৯২ টাকায় বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। তবে পরের দিনই হঠাৎ মার্কিন মুদ্রার দাম ৫০ পয়সা কমায় ব্যাংকটি। ফলে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়। কিন্তু রবিবার (১২ জুন) আবারও ডলারের দাম ৫০ পয়সা বেড়েছে। আজ আন্তঃব্যাংকে এক ডলার ৯২ টাকায় বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ৭ জুন প্রতি ডলারের দাম ৫ পয়সা বাড়িয়ে ৯২ টাকা করে বাংলাদেশ ব্যাংক। সবশেষ ৫০ পয়সা বাড়ানো হলো। এ নিয়ে এক মাসে আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে টাকার মান ৫ টাকা ৫ পয়সা কমল। এতে চলতি বছর ডলারের বিপরীতে ১০বার মান হারাল টাকা। ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপরই ডলারের বিপরীতে টাকার মান কমতে থাকে। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

বর্তমানে ৯২ থেকে ৯৩ টাকার মধ্যে ডলার কেনাবেচা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খোলাবাজারে প্রতি ডলারের মূল্য রাখা হচ্ছে ৯৮ থেকে ৯৯ টাকা পর্যন্ত। করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ বিঘ্নিত হয়েছে। সেই রেশ না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ফলে বৈশ্বিক সরবরাহ সংকট আরও বাড়ে। এতে আমদানি ব্যয় বেড়ে যায়। ফলে মুক্তবাজার অর্থনীতি ডলারের দামও বৃদ্ধি পায়। এতে বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি সৃষ্টি হচ্ছে। ফলে ডলারের বিপরীতে নানা দেশের মুদ্রার দরপতন হতেই আছে।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit