মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

নরসিংদীর আমদিয়ায় সিএনজি মালিক, শ্রমিক, চালক ও পুলিশের মতবিনিময় সভা  

মোঃ সালাহউদ্দিন আহমেদ
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৩০ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আমদিয়া বাজার বালুর মাঠে পাঁচদোনা টু ডাঙ্গা রোডের সিএনজি চালকদের সাথে পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ট্রাফিক আইন নিয়মাবলি সম্পর্কে সিএনজি মালিক, শ্রমিক ও চালকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভার ব্যনারে (১১ জুন) শনিবার বিকালে আমদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার হেলালউদ্দিনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল-আমীন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন (প্রশাসন) শহর যানবাহন নরসিংদী । মতবিনিময় সভায় সিএনজি মালিক শ্রমিক ও চালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হেকমত আলী, আখতারুজ্জামান, গিয়াসউদ্দিন, বক্তারা তাদের বক্তব্যে সিএনজি চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এসময় উপস্থিত পুলিশের উর্ধতন কর্মকর্তারা সিএনজি মালিক শ্রমিক ও চালকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং চালকদের প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় আইনি দিকনির্দেশনা প্রদান করেন এবং সুশৃঙ্খলভাবে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।

কিউএনবি/আয়শা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit