সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

অগ্নিযোদ্ধা মনিরামপুরের গাউসুলের শারিরীক অবস্থার উন্নতি, দেখতে গেলেন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৯৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : অগ্নিদগ্ধ অগ্নিযোদ্ধা মনিরামপুরের গাউসুল আযমের শারিরীক অবস্থার বেশ উন্নতি হয়েছে। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনষ্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন গাউসুল আযম। ধিরে ধিরে শারিরীক উন্নতির বিষয়টি গতকাল মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন ঢাকা থেকে তার পিতা আজগার আলী। এ দিকে গতকাল বিকেল চারটার দিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনষ্টিটিউটে গাউসুলকে দেখতে যান।

জানাযায়, উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গা গ্রামের আজগার আলীর একমাত্র ছেলে গাউসুল আজম ফায়ারম্যান(অগ্নিযোদ্ধা) হিসেবে ২০১৮ সালে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তার কর্মস্থল বাগেরহাটের মোরেলগঞ্জ থানা। তবে ৬ মাসের ডেপুটেশনে কর্মরত ছিলেন চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে।শনিবার রাত ৮টার দিকে যখন চট্টগ্রামের কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটলে পেশাগত দায়িত্ব পালন করতেই সেখানে ছুটে যান ছায় মাস বয়সী একমাত্র সন্তানের জনক গাউসুল আযমসহ তার সহকর্মীরা। সেখানেই তার গাড়িতেই আগুন ধরে যায়। এতে তার সহকর্মীদের মৃত্যু ঘটলেও ভাগ্যক্রমে বেঁচে যান গাউসুল আজম। তবে তার শরীরের ৭৫ ভাগ অগ্নিদগ্ধ হয়। রাতেই তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনষ্টিটিউটে আনা হয়।সেখানে আইসিইউতে গাউসুল চিকিৎসাধীন রয়েছেন।

তার শারিরীক অবস্থা ধিরে ধিরে উন্নতি হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আইসিইউতে গিয়ে গাউসুলের চিকিৎসার খোজখবর নেন এবং তার সাথে কথা বলেন। সেখান থেকে বিষয়টি গাউসুলের ভগ্নিপতি বিজিবি সদস্য মিজানুর রহমান গোপালপুর বাজারের পল্লী চিকিৎসক আতিউর রহমানকে মোবাইল ফোনে নিশ্চিত করেন। উল্লেখ্য অগ্নিযোদ্ধা গাউসুল আযম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাশাপাশি গ্রামের বাসিন্দা।

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit