মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

হিলিতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৩৭ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দীর্ঘদিন ভালোবাসার পরে পছন্দের ছেলের সাথে বিয়ে হবে না এমন কষ্ট সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শামিমা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুন) সকালে উপজেলার ছাতনী রাউতারা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শামিমা আক্তার ওই গ্রামের এনতাজ আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম।

স্থানীয় কয়েকজন জানান, তারা দুজন দুর সম্পর্কের চাচা ভাতিজি। তাদের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তারা গতকাল রাতেই অন্যত্র গিয়ে বিবাহের পরিকল্পনা করে। এমন সময় মা-বাবা জানতে পেরে তাকে বাধা দেয় এবং রাতে বুঝিয়ে রাখে। সকালে ঘুম থেকে উঠে সে গলায় উড়না পেছিয়ে ফাঁস দেয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে, ছাতনী রাওতারা গ্রামে ৯ম শ্রেনীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়েছে এমন সংবাদে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। সুরতহাল রির্পোট তৈরি করার জন্য লাশটি ময়না তদন্তে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস জানান, সকালে পরিবারের লোকজন মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তবে মেয়েটির গলায় দাগ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit