মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

হিলিতে কমতে শুরু করেছে চালের দাম

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৬৭ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম। কেজি প্রতি ২ থেকে ৪ টাকা কমেছে দাম। মিনিকেট চাল গত দুই দিন আগে কেজি প্রতি বিক্রি হয়েছিলো ৬৬ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে ৬৪ টাকায় এবং স্বার্না জাতের চাল কেজি প্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। সরকারী ভাবে বাজার মনিটরিং করার কারনেই কমতে শুরু করেছে দাম এবং নতুন ধানের চাল বাজারে আসলে আরোও দাম কমবে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে হিলির চালের বাজার ঘুড়ে এ তথ্য পাওয়া যায়।

চাল কিনতে আসা রিক্সাচালক আরমান আলম জানান, আমি রিক্সা চালক। প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় করি। বাজারের যে ভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে এতে করে আমার মতো গরীব মানুষের খুব সমস্যা হচ্ছে। এখন তো বোরো ধানের মৌসুম। তবুও কেন চালের দাম বাড়ছে। আমরা গরীব মানুষ। যে টাকা আয় করি তা দিয়ে বাজার করতেই শেষ হয়। তবে প্রশাসনের নজরদাড়িতে কিছুটা কমেছে চালের দাম। চালের দাম নিয়ন্ত্রনে রাখতে জরুরী ভাবে নিয়মিত বাজার মনিটরিং এর দাবী জানান সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের চাল বিক্রেতা স্বপন চন্দ্র জানান, সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংএর কারনে কমতে শুরু করেছে চালের দাম। তবে মিল মালিকরা নতুন ধানের চাল এখনো বাজারের ছাড়েনি। নতুন ধানের চাল বাজারে ছাড়লে আরোও চালের দাম কমে যাবে। চালের দাম কিছুটা কমেছে তবে ক্রেতা নেই।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit