রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

একুশে পদক

মঈনুল আহসান সাবের, প্রথিতযশা বাংলাদেশি সাহিত্যিক।
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৯০ Time View

একুশে পদক
—————

দিব্য পিএইচডি করতে যাওয়ার আগে আমাদের একবার বেড়াতে নিয়ে যেতে যায়। আমরা ঠিক করেছি থাইল্যান্ডেই যাব। এদিকে পাসপোর্টের মেয়াদ প্রায় শেষ। সুতরাং নতুন পাসপোর্টের জন্য চেষ্টা। অনলাইনে ফরম ফিল আপ, ৬৪ পৃষ্ঠা আর ১০ বছর মেয়াদি পাসপোর্ট এক্সপ্রেস গতিতে পাওয়ার জন্য টাকা জমা দেওয়া। ডেট পেলাম জুলাইয়ে।

অধিদপ্তরের উচ্চপদস্থ একজনকে বললে, তিনি কিছু কাগজের হার্ডকপির ছবি তুলে পাঠাতে বললেন। একদিন পর ডাক এলো। ছবি তুলে আর আঙ্গুলের ছাপ দিয়ে আসা হলো। মাঝখানে একটা দিন গেল। তারপর মেসেজ, ইমেইল, ফোন সবই এলো, আপনার পাসপোর্ট প্রস্তুত আছে। সংগ্রহ করুন। … করলাম।

আমাদের আবেদনপত্রের হার্ডকপির ওপর লিখে দেওয়া হয়েছিল, ভি আই পি।

কেন ভি আই পি? অমায়িক ও আন্তরিক উচ্চপদস্থ কর্মকর্তা মুচকি হেসে বলেছিলেন, একুশে পদক পেয়েছেন না? না পেলেও নাতি নাতনিদের বলতাম, আপনার পাসপোর্ট করে দিয়েছি।

মৃত্যুর পর পত্রিকায় খবর বেরুলে লেখা হয়, একুশে পদকপ্রাপ্ত অমুক .। এ ছাড়া একুশে পদকের আর কোনও ব্যবহার আছে, জানা ছিল না।

 

লেখকঃ মঈনুল আহসান সাবের (জন্ম ২৬ মে ১৯৫৮) একজন প্রথিতযশা বাংলাদেশি সাহিত্যিক। তিনি একুশে পদক লাভ করেছিলেন। মঈনুল আহসান সাবের এর ফেসবুক টাইমলাইন থেকে এই পোস্টটি সংগৃহিত।

 

কিউএনবি/বিপুল/০২.০৬.২০২২/দুপুর ২.১৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit