মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুর উপজেলায় মধ্যপাড়া পাথর খনির সন্মুখে খনি এলাকাবাসীদের জন্য স্থাপিত জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। জানা গেছে, মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য সামজিক কল্যানমূলক কার্যক্রমের পরিচালনার লক্ষ্যে স্থাপিত জিটিসি চ্যারিটি হোমে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত খনি শ্রমিকদের সন্তানদের ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেন জিটিসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।

পরে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি মে মাসের জন্য কলেজ অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের হাতে আর্থিক অনুদানের চেকও প্রদান করা হয়। মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষন এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিক সহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান সহ মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীর জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে ।

খনি এলাকায় সামজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, জিটিসি চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ০৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় ৩০ জন রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit