শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সিলেট জেলা শাখার খাদ্যসামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বন্যার্তদের মাঝে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, যেকোন সঙ্কট-দুর্যোগে দেশের মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে আওয়ামী লীগ। দেশের কোন মানুষ এ সঙ্কটকালে না খেয়ে থাকবে না। শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে হাহাকার নেই, দেশের মানুষ কষ্টে নেই। আজকে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা কমিটি যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবীদার। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরীর কুশিঘাট বাজার, বুরহানাবাদ এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলা কমিটির সভাপতি এম এন নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার ও প্যানেল মেয়র মো: শাহজাহান, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আসাদ উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম আরিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আফাজ ও নজরুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ-সভাপতি মোঃ আরশ আলী, ফয়জুল ইসলাম আরিজ, হাজী মোঃ বিলাল উদ্দিন, টুটুল গাজী, আব্দুল মছব্বির, আবু বাকার, মিন্টু বিশ্বাস, কামাল হোসেন, মোঃ ফয়সল, ধনু রাম দাস, কালা মিয়া, সুমন মিয়া, আব্দুল্লাহ আল মামুন, আবু ইউসুফ, দেলোয়ার হোসেন, টুলটিকর সমাজ কল্যাণ সমিতির সভাপতি জব্বার আহমদ পাপলু, লিটন আহমদ, আফজল আহমদ, আব্দুল্লাহ, তামিম ইকবাল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit