শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

কেশবপুরে গৃহবধু মেরিনা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১২৫ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে গড়ভাঙ্গা বাজারে এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর সরকারী এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী, গৃহবধু মেরিনা পারভীন এর খুনি আনিছুর রহমান সাগর (রিপন)কে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ আপামর জনগন অংশগ্রহণ করে এ জঘন্যতম হত্যার বিচারসহ ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য রেজাউল করিম, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তী, সিদ্দিকুর রহমান, মাউস এর পরিচালক মোসলেম উদ্দিন, সাবেক ইউপি সদস্য কবরী বেগম, নূরুল ইসলাম, মেরিনের বাবা আবুল কালাম আজাদ, বোন প্রিন্সেস বেগম, শিক্ষক নাজমুল হোসেন, সনদ বসু হরি, রবিউল ইসলাম, আবদুল জলিল, জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ঈদেও দিন পাষান্ড স্বামী তার স্ত্রী মেরিনা পারভীন কে উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্ন ক জখম করে দীর্ঘ ৮ দিন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১১ মে মৃত্যু হয়।


 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit