শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সড়ক যোগাযোগ ব্যাহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৪২ Time View

ডেস্ক নিউজ : সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। সুরমার পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমা, অমলসীদে কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। বিশুদ্ধ পানির অভাব শুরু হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, তারা ৫ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে। আরও ৫ লাখ ট্যাবলেট প্রয়োজন। 

এদিকে সীমান্তবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিলেট-বিয়ানীবাজার সড়কের রানদা বাজার এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিয়ানী বাজারের চারখাই সড়কের অবস্থা ভয়াবহ। এই সব সড়কে যানবাহন চলছে বিপদজনকভাবে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সিলেট শহরের আলমপুরে বিভাগীয় অফিস, ডিআইজি অফিসের আঙিনায় দুই ফুট পানি। বন্যা কবলিত উপজেলাসমূহে দুর্ভোগ চরমে। বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে। জনসাধারণের দুর্ভোগের মধ্যে নতুন করে যোগ হয়েছে বিশুদ্ধ পানির সংকট।

sylhet-1সিলেট শহরে বন্যার পানি।

এছাড়া নিচু এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহর, ঘাসিটুলা, মাছিমপুর, ছড়ারপার, তালতলা, কুয়ারপার, মেন্দিবাগ, কামালগড়, চালিবন্দর, যতরপুর, সোবহানিঘাট, কালীঘাট, শেখঘাট, তালতলা, জামতলা, মাছুদীঘিরপার, রামের দীঘিরপার, মোগলটুলা, খুলিয়াটুলা, পাঠানটুলা, সাগরদীঘিরপার, সুবিদবাজার, শিবগঞ্জ, মেজরটিলা, মদিনা মার্কেট, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, ভার্থখলা, মোমিনখলা, পিরোজপুর, আলমপুর ও ঝালোপাড়াসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে পানি উঠেছে। এসব এলাকায় বাসাবাড়িতে কোমরপানি। বাসাবাড়িতে পানি ওঠায় মানুষ বড় কষ্টে আছে।

পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন,‘সিলেটে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। বিভিন্ন জায়গায় নদ-নদীর পানি পাড় উপচে শহর-গ্রামকে প্লাবিত করে দিয়েছে। সিলেট জেলার প্রতিটি জায়গায় পানি বেড়েছে। কাল শুক্রবার  থেকে অবস্থার উন্নতি হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit