বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য

আগামী ঈদেও কী শাকিবের দুটি সিনেমা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : গত রোজার ঈদে শাকিব খানের দুই সিনেমা বেশ দর্শক মাতিয়েছেন। আর ঠিক তেমনি আসছে  ঈদেও দু’টি সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে এই সুপারস্টারের।

গত ঈদে এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’ এবং শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ নামক দুটি সিনেমা মুক্তি পেয়েছিলো এই অভিনেতার। এরমধ্যে ‘বিদ্রোহী’ সর্বাধিক হলে চলেছে। তবে প্রসংশার দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছে ‘গলুই’ সিনেমাটি।

ধারণা করা হচ্ছে, আগামী ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে। একটি হল- ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ আর অন্যটি হলো তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’।

এরমধ্যে প্রথম সিনেমাটিতে শাকিবের বিপরীতে রয়েছেন ওপার বাংলার দর্শনা বণিক। আর পরেরটিতে শাকিবের নায়িকা হয়েছেন শবনম বুবলী।

গত ঈদে শাকিবের সিনেমা দেখতে হলে এসেছেন দর্শক, উপভোগ করেছেন ঠিক আগের মতো। আসছে কোরবানির ঈদেও প্রিয় এই তারকার ছবি দেখার জন্য তাই উদগ্রীব তার ভক্তরা। শাকিব নিজেও তার ফেসবুক পোস্টে সে ইঙ্গিত দিয়েছেন। 

তিনি ‘অন্তরাত্মা’র একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, আপকামিং ফিল্ম! 

প্রসঙ্গত, এ নায়ক দীর্ঘ সময় ধরে আমেরিকায় রয়েছেন। সেখানে গ্রিন কার্ডের জন্যও আবেদন করেছেন। আমেরিকাতেই একটি সিনেমারও ঘোষণা দিয়েছেন ইতোমধ্যে। তবে দ্রুতই শাকিব দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit