মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

ফুলবাড়ী খাদ্যগুদামে আভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন 

মোঃ আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১১৭ Time View
মোঃ আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন।মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাঈনউদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ কুমার সরকার,  আমিন অটো রাইস মিলের সত্তাধিকারী ফুলবাড়ীর বিশিষ্ট শিল্পপতি মোঃ রুহুল আমিন,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ এছার উদ্দিন, ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ সামছুল হক মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ রাসেকুল ইসলাম বাবু, কৃষক প্রতিনিধি মুক্তিযোদ্ধা অশ্বিনী রায়, মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আফতার আলী, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশরফ হোসেন প্রমুখ।
চলতি বছর সরকারি ধান ক্রয়ের দাম নির্ধারণ হয় প্রতি কেজি ধান ২৭ টাকা ও চাউল ৪০ টাকা। ফুলবাড়ী খাদ্য গুদামে ধান ১ হাজার ৩৩ মেট্রিক টন ও চাউল ৪৩,৩৬৮.৯০ ক্রয়ের নির্ধারণ করা হয়। উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন উপজেলা খাদ্য বিভাগ, ফুলবাড়ী দিনাজপুর।

 

 

কিউএনবি/অনিমা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit