বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

মনিরামপুরে নির্মানাধীন মাদ্রাসা ভবন থেকে মাথায় কাঠ পড়ে ছাত্রী জখম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১২০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে নির্মানাধীন ভবনের ছাদ থেকে কাঠ পড়ে মরিয়ম আকতার মনিরা নামে এক ছাত্রীর মাথা ফেটে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসায়। আহত মরিয়ম আকতার মনিরা ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, মাদ্রাসায় চারতলা ভবনের নির্মান কাজ চলছে। সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষে শ্রমিকরা তিনতলার ছাদে সেন্টারিংয়ের কাঠ খুলছিল। সকাল সাড়ে আটটার দিকে নবম শ্রেণির ছাত্রী মরিয়ম আকতার মনিরা নির্মানাধীন ভবনের পাশ দিয়ে অস্থায়ী শ্রেণি কক্ষে যাচ্ছিল।

এ সময় তিনতলার সেন্টারিংয়ের একটি বড়কাঠ এসে পড়ে মনিরার মাথার ওপর। ফলে মাথা ফেটে সে গুরুতর জখম হয়। সাথে সাথে শিক্ষকরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত ডা.হুমায়ুন রশিদ জানান, মনিরার মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে। তবে সে এখন শংঙ্কামুক্ত।

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit