বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

সড়ক দূর্ঘটনা রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৮৫ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের আলোকতি সংঘের উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে যশোর চুকনগর ভায়া কেশবপুর সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে রোববার বিকেলে আলতাপোল তালতলা এলাকার সড়কের দু’পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলতাপোল এলাকার দু’শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। আলোকতি সংঘের আহ্বায়ক কাওছার হোসেন রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত সরকারের সঞ্চালনায় মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য রাশেদুর ইসলাম লিটন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভিন, আলোকতি সংঘের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, মেহেরাজ হোসেন, আব্দুল্যা মুন্সী, বিপ্লব দাস প্রমুখ।

এ সময় আলোকিত সংঘের সদস্য আব্দুল্লাহ মুন্সি, মেহেদী হাসান সোহাগ, হাবিবুল্লাহ বিল্লালি, ইব্রাহীম হোসেন, সোয়াইব হোসেন রাজু, রকি ইসলাম, রায়হান ইসলাম, মুরাদ হোসেন সাজু, হাসান রবি প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, সড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন না করায় এ সড়কটি এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। এমন কোন দিন নেই যেদিন দূর্ঘটনা ঘটছে না, কি কারণে সড়কের কাজ বন্ধ রাখা হয়েছে তার কোন জবাব ও এলাকাবাসী কারো নিকট থেকে পাচ্ছেন না। অবিলম্বে সড়ক নির্মানের কাজ বাস্তবায়ন না হলে এলাকাবাসিকে সাথে নিয়ে আন্দোলনের ডাক দেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit