শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ দুর্ঘটনায় আহত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ২০২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার যশোর জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য সিকদার খালিদ (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে যশোর শহরতলীর বিরামপুরে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। শিকদার খালিদ জানিয়েছেন, পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি পড়ে গিয়ে আহত হন।

তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম পা ও মাথায় মারাত্মক আঘাত লেগেছে। তার বাম পায়ের উরুর হাড় ভেঙে গেছে এবং মাথার পেছনে মারাত্মক ক্ষত হয়েছে। সাংবাদিক সিকদার খালিদের আশু সুস্ত্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সহ-সম্পাদক এম এ রহিম ও বাবুল আক্তার, অর্থ স¤পাদক আসাদুজ্জামান মুক্ত, দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার দত্ত, পত্রিকা বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুল আলিম, নির্বাহী সদস্য অধ্যক্ষ আবু জাফর, কাজী আশাদুল ইসলাম, আজিজুর রহমান, সাংবাদিক প্রভাষক আজিজুর রহমান, মাস্টার আব্দুল কাদের, মাষ্টার আব্দুল মালেক, প্রভাষক বি এম হাফিজুর রহমান, মাষ্টার আব্দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, মাষ্টার আলমগীর কামাল, দেওয়ান শফিকুল ইসলাম, সরোয়ার হুসাইন, রায়হান হোসেনসহ চৌগাছা উপজেলায় কর্মরত সকল সাংবাদিক। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বিরামপুরে বন্ধুর বাড়ি দাওয়াতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে ইজিবাইকে করে যশোর ২৫০ শয্যাহাসপাতালে ভর্তি করেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit