মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

নবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে পড়ে যাওয়া গাছ গাড়িতে তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

এম এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৮৮ Time View

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) : গত শনিবার সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের ষষ্টিপাড়া গ্রামে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে গাছপালা সহ প্রায় ২শতাধিক কাঁচা পাকা ঘর ক্ষতিগ্রস্থ হয়। সেখানে শফিকুল ইসলামের বাড়ি সংলগ্ন আকাশমনি বাগানের বেশ কিছু গাছ ঝড়ে উপড়ে পড়ে যায়। ওই গাছগুলো বাগান মালিক বিক্রি করে দেয়। বিক্রয় হওয়া গাছগুলো সংগ্রহ করে ট্রলির মাধ্যমে গাড়িতে উঠানোর সময় ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায় মৃত শ্রমিক কুশদহ ইউনিয়নের বাঘাডুবি ভবানীপুর গ্রামের তাইজুল ইসলাম (৩২)। ইউপি সদস্য রায়হানুল ইসলাম জানান, সকালে ৩জন শ্রমিক শফিকুলের বিক্রি করা গাছ গাড়িতে তোলার সময় বেগতিক ভাবে আকাশমনি গাছের গুড়ি মাথায় পড়ে গিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই কাঠ শ্রমিক তাইজুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

তাইজুল ইসলামের ২ সন্তান, ১ মেয়ে ১ ছেলের জনক। পরে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে তার স্ত্রীর অনুমতিক্রমে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে ইউপি সদস্য তথ্যটি নিশ্চিত করেছেন। এবিষয়ে যোগাযোগ করা হলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, এটি একটি দূর্ঘটনা। তিনি তদন্ত করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান দিবেন বলে জানান। উল্লেখ্য গত ২৭ এপ্রিল রাতে কালবৈশাখীর তান্ডবে ষষ্টিপাড়া, ছাবিদগঞ্জ, কুষ্টিয়াপাড়ায় কাঁচাপাকা ২শতাধিক বাড়িঘর সম্পূর্ণ ভেঙ্গে তছনছ হয়ে যায়। এ ঘটনায় ২৫ জন ঘরের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়ে রংপুর ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। ঘটনার ১০ দিন পর বাগানের গাছ গাড়িতে তোলার সময় শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit