শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

চৌগাছার এসিল্যান্ডের অফিসিয়াল নম্বর ক্লোন করে প্রতারণা

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৪১ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার সহকারী কমিশনারের (ভূমি) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা শুরু করেছে একটি চক্র। প্রতারক চক্রের খপ্পরে জনসাধারণকে না পড়ার জন্য চৌগাছা উপজেলা নির্বাহী ইরুফা সুলতানা (ইউএনও) চৌগাছার অফিসিয়াল ফেসবুক এবং কেশবপুরের সহকারী কমিশনার আরিফুজ্জামান নিজের ফেসবুকে পোস্ট দিয়ে সতর্ক করেছেন।বিষয়টি নিশ্চিত করে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, এ বিষয়ে স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। কেউ এ ধরনের ফোন কল করলে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বরে জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন থেকেই সরকারি কর্মকর্তা বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসহকারী কমিশনারের (ভূমি) মোবাইল নম্বর ক্লোন করে এ ধরনের অপরাধ করে আসছে। চক্রটি এরআগে চৌগাছার অন্তত তিনজন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় যোগদান করার পরপরই এভাবে তাদের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিকট ল্যাপটপ বা অন্যবরাদ্দ দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে । এ বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা চৌগাছা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।সম্প্রতি চৌগাছায় কোনো সহকারী কমিশনার (ভূমি) নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গত জানুয়ারি মাসে চৌগাছা থেকে বদলি হওয়ার সময় তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) কাফী বিন কবির তার অফিসিয়াল মোবাইল নম্বরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নিকট হস্তান্তর করে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের সরকারি মোবাইলটিই বেশি ব্যবহার করেন। এরইমধ্যে সেই মোবাইল নম্বরটি ক্লোন করে কয়েকজনের নিকট টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার সন্ধ্যায় ইউএনও চৌগাছার অফিসিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি সতর্ক করে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) এর অফিসিয়াল ফোন নাম্বারটি (০১৩১৮২৫২৯৩৬) ক্লোন করা হয়েছে। উক্ত নাম্বার থেকে ফোন দিয়ে কোন আর্থিক সহযোগিতা চাইলে তা না করার জন্য এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করা হল লিখে পোস্ট করেন।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। একই সাথে এ ধরনের ফোন কল আসলে সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য বলা হয়েছে। তিনি বলেন, এবিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭ :১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit