শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই…..সংসদ সদস্য শাহীন চাকলাদার

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৫৮ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয় ভাবে আওয়ামী লীগও মা- মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে ততদিন হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে৷ দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এ প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আমরা যেদিকে তাকাই সেই দিকেই দেখি উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। এছাড়া আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের রোল মডেল।

সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা দেবাশীষ আইচের সঞ্চালনায় সাগরদাঁড়ীর মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বারব আলী ও উপজেলা ছাত্রলীগের সাাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুজ্জামান মনি, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit