মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আমরা করব জয় সংগঠনের সদস্যরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১২৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং শিশুদের মুখে হাসি ফোটাতে রঙিন পোশাক উপহার দিয়েছে আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক ও মানবিক সংগঠন।গত রবিবার ও গত সোমবার দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার বিভিন্ন অসহায় পরিবারের শিশুদের খুঁজে দোকানে নিয়ে গিয়ে তাদের পছন্দ মতো ঈদের রঙিন পোশাক কিনে দেন সংগঠনটির সদস্যরা।নতুন পোশাক পেয়ে উচ্ছসিত নয় বছরের এক শিশু বলে, মনে হচ্ছে আজকেই আমার ঈদ। আমরা করব জয় এর ভাইয়া আপুরা আমাকে দোকানে নিয়ে যায়। আমি আমার পছন্দ মতো জামা নিয়েছি। ঈদের দিন এই জামাটা পড়ে থাকবো।

সংগঠনের সদস্যরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর প্রত্যয়েই সংগঠনের পথচলা। ভাবনা থেকে হোক ভালো কাজ’ স্লোগান নিয়ে দুই বছর ধরে কাজ করে চলেছে মফস্বল শহরের এ সংগঠনটি। সমাজের হতদরিদ্র পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমরা করব জয় সংগঠনের উদ্দেশ্য। তবে এসবের বাইরে নিয়মিত রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, দুস্থদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান, রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সেবামুখী কার্যক্রম চালানো হচ্ছে।

আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ ও সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, এই সংগঠনের পক্ষ থেকে সমাজের অসহায় পরিবারের শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সদস্যদের নিজেদের টাকায় ঈদের নতুন পোশাক কিনে দেয়া হয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে, অসুস্থকে চিকিৎসা সহায়তা দিতে অর্থ দেয় আমাদের সদস্যরা। তাঁরা কেউ টিউশনির টাকা, নাশতার টাকা, মা-বাবার দেওয়া টাকা বাঁচিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকেন। নতুন পোশাকে শিশুদের হাসিখুশি মুখ দেখে আমরা নিজেরাও অনেক আনন্দিত।

কিউএনবি/অনিমা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit