শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
একজন কন্যার বিদায় — আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

ঝড়ে ক্ষতিগ্রস্থ মধ্যপাড়া পাথর খনি এলাকায় শ্রমিকদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছে-জিটিসি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১২৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি এলাকায় ক্ষতিগ্রস্থ খনি শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাড়িয়েছে পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গতকাল শনিবার বেলা ২.৩০ মিনিটে মধ্যপাড়া পাথর খনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে পাথর খনিতে কর্মরত কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন। এসময় জিটিসি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান পেয়ে উচ্ছসিত খনি শ্রমিকরা বলেন, জিটিসি আমাদের এই বিপদের দিনে সার্বক্ষনিক খোঁজ খবর রেখেছেন এবং নির্বাহী পরিচালক মহোদয় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাড়িয়েছেন সেই জন্য তারা জিটিসি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য সামজিক কার্যক্রমের অংশ হিসেবে পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিক সহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান সহ মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীর জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে। এখানে সপ্তাহে ০৫ দিন খনি এলাকবাসীদের মাঝে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। মধ্যপাড়া পাথর খনি এলাকায় সামজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit