মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভিতরের ও বাইরের শ্রমিকরা। শুক্রবার খনির কয়লা সরবারাহ গেটের ভিতরে ও বাইরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ২৪ এপ্রিল বুধবার বেলা ১২টা থেকে খনির মূল ফটকে পরিবারসহ তারা এই বিক্ষোভ ও অবস্থান শুরু করেন। এর আগে গত ২১ এপ্রিল রবিবার তারা খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবর দুই দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি দিয়ে দাবি মেনে নিতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শ্রমিকরা।

দাবি না মানায় এই অবস্থান কর্মসূচি করছেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম। এসময় ভিতরের শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক আমিন হোসেন, সেরাজুল ইসলাম,জাকির হোসেন। অপরদিকে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম, শ্রমিক নেতা মো.সাইফুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমুখ। এদিকে আন্দোলন চলাকালে খনির ভিতরে কাজ করা শ্রমিকদের সাথে দেখা করতে কয়লা সরবারাহ গেটে আসেন শ্রমিকদের স্ত্রী ও সন্তানরা। 

এসময় দেখা করতে আসা নাসরিন আক্তার, শিরিনা, শায়লা আক্তার নামে কয়েকজন  শ্রমিকের স্ত্রী জানান, সামনে ঈদ আমাদের স্বামীরা ভিতরে কাজ করছেন, তাদের বাহিরে বের হতে দিচ্ছেন না। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে ইতমধ্যে বাহিরের ৮৫০ জন শ্রমিকদের জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৫ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। বর্তমানে খনির একটি ফেস চালু রয়েছে যা শেষের পথে। তাই জনবল কম লাগছে, সেই সাথে থাকার জায়গাও কম। আরো একটি ফেস চালু করার প্রস্তুতি চলছে। ওই ফেসটি চালু হলেই বাহিরের শ্রমিকদের পর্যায় ক্রমে কাজে নেয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit