শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

তেল নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

ডেস্ক নিউজ : বিশ্ব পরিস্থিতি যাই হোক, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল থাকবে। বাংলাদেশের এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এসব বিষয় আশ্বস্ত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। 

বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের কথা বলেন তিনি।

বৈশ্বিক উষ্ণায়ন কমাতে এবার অবদান রাখতে চায় সৌদি। সবুজায়ন বাড়াতে ৫০ বিলিয়ন বৃক্ষরোপণ করার বৃহৎ প্রকল্প নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে নিজ দেশে ১০ বিলিয়ন এবং বাকি ৪০ বিলিয়ন বিভিন্ন দেশে নেওয়ার পরিকল্পনা। 

বড় এই প্রকল্পে গাছের চারা রপ্তানী এবং বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, বিশ্বের খাদ্য নিরাপত্তা বিধানে এক সাথে কাজ করতে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। বিশেষ করে, অর্থনৈতিক অঞ্চলগুলোতে বড় ধরণের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। 

ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ থেকে হজযাত্রীদের দুর্ভোগ লাঘবে শতভাগ ভিসা সুযোগ সুবিধা ঢাকায় রাখার বিষয়ে আশ্বস্ত করেছেন সফররত মন্ত্রী। 

অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাসিলিটিজ এ্যাসিস্টেন্স ইন কাস্টমস ম্যাটার্সের বিষয়ে একটি চুক্তি এবং সাউথ আল ফয়সাল ইনস্টিটিউট ও ফরেন সার্ভিস একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা চুক্তি সই করে দুই দেশ। 

এর আগে, গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit