বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

তারকাদের ছাড়াই নিউজিল্যান্ডের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১২০ Time View

 

স্পোর্টস ডেস্ক :  মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসররচলতি মাসেই। দশ দল নিয়ে হতে যাওয়া আইপিএলে অংশ নেবেন একাধিক নিউজিল্যান্ড তারকা। তাই, আইপিএলে চুক্তিবদ্ধ ১২ জন তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে সাদা বলের সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

ঘরের মাঠে এ সিরিজে দলের মূল খেলোয়াড়দের পাচ্ছে না নিউজিল্যান্ড। একটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তারকাদের না থাকায় প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও কিপার-ব্যাটসম্যান ড্যান ক্লিভার। তবে, ব্রেসওয়েল আছেন দুই দলে আর ক্লিভারকে রাখা হয়েছে শুধু টি-টোয়েন্টিতে।

আইপিএলের জন্য নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, জেমস নিশামরা। উইলিয়ামসনের বদলে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

নিউজিল্যান্ড ওয়ানডে দল : 
টম ল্যাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, হেনরি নিকোলস, ইশ সোধি, রস টেইলর, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।  

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল : 
টম ল্যাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ড্যান ক্লিভার, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, স্কট কুগেলাইন, বেন সিয়ার্স, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit