শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছা উপজেলা আ.লীগ সভাপতি এস এম হাবিবের সুস্থতা কামনায় দোয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১১৯ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে বর্তমানে ভারতের ব্যাঙ্গালোরে নারায়ানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার হার্টে অপারেশন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার সর্বস্তরের মানুষ এ দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজরজেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক জোষ্ঠ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ। দোয়া অনুষ্ঠানে উপজেলার মুক্তিযুদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit