শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বন্ধুত্বের ৫০ বছর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। পাঁচ দশক আগে সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই বিশেষ মাইলফলক অতিক্রম উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি ইগনাজিও কাসিস।

শুভেচ্ছা বার্তায় সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি ইগনাজিও ক্যাসিস বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সহযোগিতার কথা উল্লেখ করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত বিস্তৃতি ও গভীরকরণের ওপর জোর দেন। পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী দুই দেশের এই অংশীদারিত্বে কথা উল্লেখ করে, ইগনাজিও কাসিস ভবিষ্যতে সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে করোনা মহামারি থেকে পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নকে চিহ্নিত করেন।

গত পাঁচ দশক ধরে বাংলাদেশের জনগণ ও সরকারের এক নির্ভরযোগ্য অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড এই দেশে উন্নয়নে সহায়তা হিসেবে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অনুদানও দিয়েছে। উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সুইজারল্যান্ড প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর ও কল্যাণকর এমন উদ্ভাবনী প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে আসছে। দ্বিপাক্ষিক বাণিজ্যেও দ্রুত প্রবৃদ্ধি সাধিত হয়েছে এবং বছর প্রতি বর্তমানে এর পরিমাণ বেড়ে হয়েছে ১.১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বর্তমানে সুইস বহুজাতিক কোম্পানিগুলোর অধিকাংশই বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক খাতে অত্যাবশ্যকীয় পণ্য, প্রযুক্তি এবং সেবা সরবরাহ করছে।  

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit