শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে চায় রোমানিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

ডেস্ক নিউজ : রোমানিয়ার রাজধানী বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা বাংলাদেশ থেকে পরিচ্ছন্নকর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আজ রবিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (এিসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র কার্যালয়ে ডিসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এক বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মেয়র রবার্ট নেগোইতা বুখারেস্টে দক্ষ-অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্ন কর্মীর চাহিদা রয়েছে বলে জানান এবং বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় মেয়র তাপস তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার করার আশ্বাস দেন। 

এসময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ এবং বুখারেস্টের মেয়রের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বুখারেস্ট পুলিশের ডেপুটি ডিরেক্টর ভিক্টর নিয়াগু। বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।

এর আগে, আজ সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা ও তার সফর সঙ্গীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে রোমানিয়ার মেয়র বঙ্গবন্ধু ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সর্বশেষ তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে তার মন্তব্য  লিখেন।

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit