শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

আগামীকাল দেশে আসছে ‘বাংলার সমৃদ্ধি’র নিহত সেই নাবিকের মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ :  আগামীকাল রবিবার দেশে এসে পৌঁছাবে ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ। শুক্রবার (১১ মার্চ) রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, আগামীকাল রবিবার দুপুর ২টার দিকে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছাবে। তার্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে করে তার মরদেহ আনা হবে।

এর আগে গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন জানান, নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহবাহী ফ্রিজারভ্যান ইউক্রেনে থেকে মলদোভায় পৌঁছেছে। এখন তা রোমানিয়ার পথে রয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজ বাংলার সমৃদ্ধি জাহাজটি। পরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে, অন্য ২৮ জনকে গত বৃহস্পতিবার জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয়।

এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। ৫ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাঙ্কার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মলদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান। গত বুধবার ২৮ নাবিক রোমানিয়ার রাজধানীতে বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit