শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হিলিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৯৩ Time View

 

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : “মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া এবং আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামুলক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ভুমিকম্প ও অগ্নিকান্ডসহ যেকোন দুর্যোগ কালীন সময়ে মানুষের প্রানহানী রোধে করনীয় সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরেন। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা যে কোন দুর্যোগ মোকাবেলায় কিকি করনীয় সে বিষয় তুলে ধরেন। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনউর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, হিলি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমানসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit