শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বিশিষ্টজনদের সঙ্গে রবিবার সংলাপে বসবে ইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে রবিবার দেশের বিশিষ্টজনদের সঙ্গে সংলাপে বসবে নবগঠিত নির্বাচন কমিশন। এই সংলাপে দেশের ৩৫ বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আলমগীর। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর। জানান, সংলাপের শুরুতেই শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করবে ইসি।

রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া এ সংলাপে শুধু আলোচনা নয়, নির্বাচনের বিভিন্ন কৌশল সম্পর্কেও কমিশন বিশিষ্ট ব্যক্তিদের মতামত নেবে বলেও জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। এছাড়া আলাপ-আলোচনার মাধ্যমেও নির্বাচন কমিশন কর্মকৌশল ঠিক করার কথাও জানান। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্বচ্ছতা নিয়েই নির্বাচন কমিশন কাজ করতে চায় বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন গত ২৮শে ফেব্রুয়ারি। দায়িত্ব নেওয়ার পর এত তাড়াতাড়ি আগের কোনো কমিশন মতবিনিময় বা সংলাপে বসার উদ্যোগ নেননি। অবশ্য দায়িত্ব নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন- তারা আলোচনা বা মতামতের জন্য বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলগুলোকে চায়ের আমন্ত্রণ জানাবেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit