বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

পবিত্র রমজানের আগে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

সিলেট প্রতিনিধি : কেরোসিন, ডিজেল, জ্বালানী তেল ও এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান। নিম্ন আয়ের মানুষসহ সাধারণ মানুষের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজানের আগে নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো সিলেট জেলা ব্যবসায়ী এক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে সিলেট জেলা ব্যবসায়ী এক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, বর্তমানে কয়েক বছর ধওে অত্যাবশ্যকীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ দফায় দফায় বিদুৎ, গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে।

তিনি বলেন, ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য বাড়ায় জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপশি সেচ পরিবহনসহ সামগ্রিক ব্যয় অসহনীয়ভাবে বেড়ে যাবে। জনজীবনে দুর্গতির শেষ থাকবে না। জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এবং মধ্যম ও নিম্ন আয়ের মানুষ ভয়ানক দুর্ভোগের মধ্যে পড়ছে। তিনি আরও বলেন, এমনিতেই বর্তমানে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য তেল ও রান্নার গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের জীবন এখন ত্রাহি ত্রাহি অবস্থা। তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জ্বালানী তেলের দাম বৃদ্ধি কৃষি ও শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়বে। তাই পবিত্র রমজানের আগে কেরোসিন, ডিজেল, জ্বালানী তেল ও এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য তিনি সরকারের নিকট দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit