রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর ব্যাগ কেটে ২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বিত্তরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১০২ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দিনে দুপুওে প্রবাসীর স্ত্রীর নিকট থেকে ২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে শহরের সনু ডাক্তারের মোড়ে এই ঘটনা ঘটে। জানা যায়, রবিবার দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের আড়ারদাহ গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দীকের স্ত্রী গোলাপি খাতুন ইসলামী ব্যাংক চৌগাছা শাখা থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। তিনি বাড়ি নির্মাণ কাজের জন্য রড-সিমেন্ট ক্রয় করতে এ টাকা উত্তোলন করেন।

ব্যাংক থেকে টাকা উঠানোর পর তিনি শহরের সনু ডাক্তারের মোড়ে ওষুধ কিনতে যান। ওষুধের টাকা দিতে গিয়ে দেখে দুর্বৃত্তরা তার ব্যাগ ব্লেড দিয়ে কেটে সব টাকা নিয়ে গেছে। ব্যাগে টাকা নেই দেখে গোলাপি খাতুন চিৎকার করতে করতে দিকবিদিক ছুটতে থাকেন। পরে বিষয় টি চৌগাছা থানায় জানালে পুলিশ উপস্থিত হয়ে ইসলামি ব্যাংকের সিসিটিভির ফুটেজ চেক করেন। এ সময় দেখে একজন মহিলা সারাক্ষন তার পিছু লেগে ছিলো। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে চোর চক্রের সদস্যকে শনাক্তের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit