বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

টিসিবি ডিলার এসোসিয়েশন সিলেট জেলার মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

সিলেট প্রতিনিধি : সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার এসোসিয়েশন সিলেট জেলা শাখার আহবায় কমিটির এক মতবিনিময় সভা গতকাল ৫ মার্চ শনিবার দুপুরে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। টিসিবি ডিলার এসোসিয়েশন সিলেট জেলার সদস্য সচিব আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহফুজুল ইসলাম লাকী’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন টিসিবি ডিলার এসোসিয়েশন সিলেট জেলা শাখার আহবায়ক গুলজার আহমদ জগলু, যুগ্ম আহবায়ক শেখ মোঃ আব্দুল মান্নান দুলাল, জিয়াউর রহমান, আব্দুস ছাত্তার, ডিলার যথাক্রমে এমদাদুর রহমান চৌধুরী, ছরওয়ার আহমদ চৌধুরী, ইমরান খান রুবেল, আজিজুর রহমান, আবুল হোসেন, লোকমান হোসেন, ফজলুল হক, এ.এইচ আজাদ, মুক্তার আহমদ, সুহেল আহমদ, মামুন, ছিদ্দিক আহমদ, মাহফুজ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন উপজেলার ডিলারগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা টিসিবি ডিলার এসোসিয়েশন সিলেট জেলার কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিয়ম-শৃঙ্খল ও সচেতনতার মাধ্যমে নিম্ন আয়ের মানুষ কোন দুর্ভোগ ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারেন সে লক্ষে কাজ করতে হবে। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সিলেট সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে একজন করে এবং জেলা পর্যায়ে ৭ জন দায়িত্বশীল ডিলার নেয়ার দাবী জানান।

রমজান মাসে ভোক্তারা ডিলারদের সকল ১০টা থেকে ২টা পর্যন্ত সময় নির্ধারণ ও অবশিষ্ট মাল সরকারি টেক অফিসারের মাধ্যমে ভোক্তাকে তৎকালীন বিক্রির ওপেন সুযোগ করে দেয়া এবং একজন ডিলারশীপ বাইরে ট্রাকযোগে মাল বিক্রির পাশাপাশি নির্দিষ্ট একটি স্থানে বিক্রির সময় ও স্থান নির্ধারনের জোর দাবী জানান। সভায় এসোসিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি আগামী ৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় সিলেট নগরীর তালতলাস্থ শাবান হোটেলে টিসিবি ডিলার এসোসিয়েশন সিলেট জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit